জুলিয়া ফিয়ানা রবার্টস বা জুলিয়া রবার্টস এক সফল অভিনেত্রীর নাম।
আজকে আমেরিকান অভিনেত্রী এবং প্রযোজক জুলিয়া ফিয়ানা রবার্টসের ৫১ তম জন্মদিন। টিক আজকের এই দিনে তিনি ১৯৬৭ সালে জর্জিয়া জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার এক জন সফল রোমান্টিক কমেডিয়ান অভিনেত্রী। তিনি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে তার একাডেমিক শিক্ষা সূম্পর্ণ করেন। ১৯৮৭ থেকে তিনি তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন যা এখননো চলমান।
তবে ১৯৯০ সালে রোমানটিক কমেডি চলচ্চিত্র প্রেটি ওম্যান-এ অভিনয়ের মাধ্যমে তিনি অনেক জনপ্রিয় হয়ে ওঠেন এবং এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার আয় করে। যা তখনকার সময়ে অনেক বেশি আয় করা একটি ছবিতে পরিণত হয়। যার ফলে তিনি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেন।
স্টিল ম্যাগনোলিয়াস ও প্রেটি ওম্যান চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হন এবং এরিন ব্রোকোভিচ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০১ সালে জুলিয়া রবার্টস অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্ট্রেস অর্জন করেন।
এছাড়া জুলিয়া রবার্টস অভিনীত মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং, মিস্টিক পিজা, রানওয়ে ব্রাইড, চ্যালেনটাইনস ডে, ওশেনস ইলেভেন, নটিং হিল, দ্য পেলিক্যান ব্রিফ এবং টুয়েলভ চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী ২.৪ বিলিয়ন ডলারেরও অধিক আয়ের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য অর্জন করে। যেগুলো তাকে আরো বেশি সমাদৃত করে তুলেছে। যার ফলে তিনি একজন সফল অভিনেত্রী।
জুলিয়া রবার্টস এক সময় হলিউডে বিশ্বের অন্যতম সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত তিনি ছিলেন হলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। জুলিয়া রবার্টস তার প্রথম সফল ছবি প্রেটি ওম্যানের জন্য তিনি ৩ লক্ষ পারিশ্রমিক পেয়েছিলেন।
মোনা লিসা স্মাইল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ২৫ মিলিয়ন ডলার এবং তাঁর মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ১৪০ মিলিয়ন ডলার।
সূত্র - therichest.com
জুলিয়া রবার্টস প্রথম অভিনেত্রী হিসেবে ভগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পান। এছাড়া পিপল ম্যাগাজিন হ্যালি বেরির পাশাপাশি তাঁকে এগারোবার বিশ্বের সেরা ৫০ সুন্দরী দের অন্যতম বলে অভিহিত করেছে। এছাড়া লেডিস হোম জার্নাল তাঁকে যুক্তরাষ্ট্রের তাকে বিশ্বের ১১ তম ক্ষমতাশালী ও প্রভাবশালী নারী হিসেবে আখ্যায়িত করেছে। তার একটি নিজস্ব একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে যার নাম রেড ওম ফিল্মস।
আজকে এই দিনে এই সফল এবং প্রৱশালী অভিনেত্রীর ৫১ তম জন্মদিন। তাই আজকে এই দিনে থাকে জানাই আন্তরিক শুভচ্ছা এবং আভিনন্দন। শুভ হোক তার দিন কাল এবং এরই দীর্ঘ হোক তার জীবন। তাই তাকে জানাই সাব জন্মদিন।


0 Comments